নওগাঁয় প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃ*ত্যু | Daily AjKaler Kontho

নওগাঁয় প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃ*ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৫, ২:২৭ অপরাহ্ন
নওগাঁয় প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃ*ত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আব্দুল্লাহ আল সামী (১৮) নামে এক যুবকের মৃ*ত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আ*হত হয়েছেন আরো ৪ জন।

গতমঙ্গলবার (১১মার্চ) দিবাগত রাত সাড়ে দশটার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ছাতনতলি মুখইর মোড় নামক এলাকায় মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। নি*হত আব্দুল্লাহ আল সামী হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপি’র সভাপতি রবিউল আলম বুলেট এর চাচাতো ভাই বিমানের ছেলে ও ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবং আ*হতরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, নিহত আব্দুল্লাহ আল সামী তার ছোট ভাই সহ অন্যদের নিয়ে নিজে প্রাইভেট কার চালিয়ে ঘুরতে যায়। সেখান থেকে নিজ বাসা মহাদেবপুরে ফেরার পথে নওগাঁ টু পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড় নামক স্থানে পৌছালে রাস্তা ভাঙ্গা থাকায় প্রাইভেটকার টি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পরে যায়। এতে দূর্ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল সামী’র মৃ*ত্যু হয় এবং অন্যরা আ*হত হোন।

তাৎক্ষণিকভাবে পথচারীরা তাদের উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল সামীকে মৃ*ত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেন।

সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা প্রতিবেদককে বলেন, সংবাদ পেয়ে দূর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি যেহেতু একটি সড়ক দূর্ঘটনা, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃ*ত্যুর খবর মহূর্তের মধ্যে ছড়িয়ে পরলে নি*হতের পরিবার ও স্বজন তথা এলাকার লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।