মোহনগঞ্জে মা*দক মা*মলার সাজা প্রাপ্ত পলাতক আসামি আ*টক | Daily AjKaler Kontho

মোহনগঞ্জে মা*দক মা*মলার সাজা প্রাপ্ত পলাতক আসামি আ*টক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৫, ১:৫১ অপরাহ্ন
মোহনগঞ্জে মা*দক মা*মলার সাজা প্রাপ্ত পলাতক আসামি আ*টক

 

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে মা*দক মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহীন খান পাঠান ওরফে রেনু পাঠানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।(১১ইমার্চ) রোজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃত রেনু পাঠান পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৃত হাজী মুসলিম উদ্দিন খান পাঠান ওরফে দারোগ আলীর ছেলে।

পুলিশ জানায়, রেনু পাঠানের বিরুদ্ধে মাদকের ৮টি মামলা রয়েছে। ২০২৩ সালের জুন মাসে করা মাদকের একটি মামলায় আদালত রেনু পাঠানকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। গত বছরের মার্চে এ রায় ঘোষণার করা হয়। তারপর থেকে তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদে ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে গত সোমবার দিবাগত রাতে শহরের টেংগাপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।