চন্ডিপুরের ০৩টি বসত ঘরে আগুন | Daily AjKaler Kontho

চন্ডিপুরের ০৩টি বসত ঘরে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
চন্ডিপুরের ০৩টি বসত ঘরে আগুন

মো: নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর কলারন গ্রামের গাজীরহাট নামক স্থানে আগুনে ০২টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ০১টি বসত ঘর কোনভাবে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ০৭টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ০৭টার দিকে হঠাৎ আব্দুর রহমান মাতুব্বরের ছেলে আব্দুর রহিম মাতুব্বরের বসত ঘরে আগুনে জ্বলতে দেখা যায়। তাদের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস ও থানায় ফোন করেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে এ আগুনে সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

আগুনের তীব্রতা আস্তে আস্তে বেড়ে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আব্দুর রহিম মাতুব্বরের বসত ঘর পুড়ে মুরাদ মোল্লার ছেলে জাকির মোল্লার ঘরে লাগে। ফায়ার সার্ভিস পৌঁছানোর মধ্যে এই ০২টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

এরপর তাদের অন্য ০১টি ঘর পোড়া শুরু করলে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী মিলে ৩য় ঘরটি কোনভাবে রক্ষা করতে সক্ষম হন। আগুনে পুড়ে ০২টি ঘরের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

এ ব্যাপারে জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, চন্ডিপুরের উত্তর কলারন গ্রামে আগুন লাগার ঘটনা শুনে আমি ফোর্স নিয়ে সেখানে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করি।

আগুন লাগার সূত্রপাত খোঁজার চেষ্টা করে জানতে পারি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। ফায়ার সার্ভিসের চেষ্টায় একটি ঘর রক্ষা করতে পারলেও আগুনে ০২টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।