
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়া কুয়াকাটায় নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। উপলক্ষে শুক্রবার সকাল সাতটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানিয়ে শুরু করেন এ দিবসের আনুষ্ঠানিকা।
পরে উপজেলা বিএনপি, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারী দপ্তর ও সামাজিক সংগঠন এবং প্রেসক্লাবের সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া দিনভর আলোচনা সভা ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া এবং মন্দির ও প্যাগোডায় প্রার্থনার ব্যবস্থা করা হয়।
অপরদিকে কুয়াকাটায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হয়।
আপনার মতামত লিখুন :