দুর্গাপুরে ভারতীয় মদ পাচার কালে স্বামী -স্ত্রী সহ ৩জন গ্রেফতার ১৭বোতল মদ আটক। | Daily AjKaler Kontho

দুর্গাপুরে ভারতীয় মদ পাচার কালে স্বামী -স্ত্রী সহ ৩জন গ্রেফতার ১৭বোতল মদ আটক।


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
দুর্গাপুরে ভারতীয় মদ পাচার কালে স্বামী -স্ত্রী সহ ৩জন গ্রেফতার ১৭বোতল মদ আটক।

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে ১৭ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে দুইজন স্বামী-স্ত্রী।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দুর্গাপুর উপজেলার ২ নম্বর সদর ইউনিয়নের আত্রাখালী এলাকায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া গ্রামের শাকিল আহমেদ (৩০), তার স্ত্রী মোছাঃ তানিয়া (২৪) এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধাগঘড়া গ্রামের মোঃ সুমন (২২)।

জানা গেছে, রবিবার সকালে নেত্রকোণা ব্যাটেলিয়ন ৩১ বিজিবির সদস্যরা সীমান্তে টহল দেওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আত্রাখালী এলাকায় পৌঁছান। সেখানে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।