
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জমি চাষ করে ফেরার সময় ট্রাক্টর উল্টে মিলন হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার(১৫ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাঁন্দাশ ইউপির কন্দর্পপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত মিলন কন্দর্পপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্র জানা গেছে, নিজস্ব ট্রাক্টর নিয়ে কন্দর্পপুর মাঠে জমি চাষ করে শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ট্রাক্টর চালিয়ে মাঠ থেকে উঁচু পাকা রাস্তায় ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে তার নিচে পড়ে গুরুতর আহত হন মিলন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :