মোংলায় যৌথ বাহিনীর অভিযান : আগ্নেয়াস্ত্রসহ সাবেক প্যানেল মেয়র আটক | Daily AjKaler Kontho

মোংলায় যৌথ বাহিনীর অভিযান : আগ্নেয়াস্ত্রসহ সাবেক প্যানেল মেয়র আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৫, ১:০৪ অপরাহ্ন
মোংলায় যৌথ বাহিনীর অভিযান : আগ্নেয়াস্ত্রসহ সাবেক প্যানেল মেয়র আটক

মোংলা প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ চারজনকে আটক করা হয়েছে। অভিযানে একটি বিদেশি দুইনলা বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন, নৌবাহিনী ও পুলিশের সমন্বিত টিম এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাবেক প্যানেল মেয়র মো. সফিকুর রহমান (৭২), বিধান চন্দ্র (৬৬), সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন (৪৩) ও মো. ডালিম (৫২)।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহম্মেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে মোংলা থানায় হস্তান্তরের করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারাল।