ইসির সঙ্গে বৈঠকে বিএনপি | Daily AjKaler Kontho

ইসির সঙ্গে বৈঠকে বিএনপি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৪:১৭ অপরাহ্ন
ইসির সঙ্গে বৈঠকে বিএনপি

আজকালের কন্ঠ ডেস্ক : দীর্ঘ ছয় বছর নির্বাচন কমিশনে গেল বিএনপি। রোববার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে যায় দলটির একটি প্রতিনিধি দল। মূলত নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করতেই দলটি সেখানে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি শুরু হয়েছে।

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে চলা এ বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

আর বিএনপির পক্ষ থেকে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত নভেম্বরে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে অন্তর্বতী সরকার। তাদের দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির সঙ্গে প্রথম বৈঠক।