শাহজালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

শাহজালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন
শাহজালাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আজকালের কন্ঠ ডেস্ক : শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ব্যাংকটির পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান ও তাহেরা ফারুক। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, রাশেদ সরওয়ার, এম. এম. সাইফুল ইসলাম ও মোস্তফা হোসেন ।

এছাড়া ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ ২০২৪ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। সম্মেলনে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং শাখার ব্যবস্থাপকবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন।

সম্মেলনে আলোচকবৃন্দ বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া তারা বিগত বছরের ব্যবসায়িক সফলতা এবং চলতি বছরে ব্যবসায়িক নতুন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলাকৌশল নিরূপণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।