তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে সুপ্ত প্রতিভা বিকশিত হচ্ছে: নওগাঁর জেলা প্রশাসক | Daily AjKaler Kontho

তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে সুপ্ত প্রতিভা বিকশিত হচ্ছে: নওগাঁর জেলা প্রশাসক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৫, ৮:৩০ পূর্বাহ্ন
তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে সুপ্ত প্রতিভা বিকশিত হচ্ছে: নওগাঁর জেলা প্রশাসক

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন- তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে সুপ্ত প্রতিভা বিকশিত হচ্ছে, যা আগামীর ভবিষ্যত বিনির্মানে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, তারুণ্যের এই উদ্যোম, সৃজনশীলতা এবং অন্যায়ের প্রতিবাদী সাহস ধরে রাখতে হলে নবীন-প্রবীনের সমন্বয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই দেশ বদলাবে, পৃথিবী বদলাবে।

বৃহস্পতিবার(২৩জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলা অডিটরিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ক্রিকেট, ভলিবল ও টেনিসসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, এএইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।