
মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মোঃ মিরাজ শিকদার (৪০) নামে এক সেনা সদস্যকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার দিবাগত ভোট রাত ০৪টার দিকে পিরোজপুর সদর উপজেলার রানীপুর বাইপাস মোড় এলাকায় আইসক্রিম ফ্যাক্টরি সামনে এ ঘটনা ঘটে।
আহত মিরাজ সিকদার কক্সবাজার রামু সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত।তিনি পিরোজপুর কাউখালী উপজেলার জেলাগাতি গ্রামের আব্দুস সালাম সিকদারের ছেলে। ছুটিতে বাড়িতে থাকাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার সময় মিরাজ শিকদার ফলই বুনিয়া গ্রামের বাড়ি থেকে তার ফুফাতো ভাই মোঃ মিঠু খন্দকারকে পিরোজপুরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে প্রতিপক্ষরা রাণীপুর এলাকায় তাদের উপর হামলা করে মিরাজ শিকদার ও মিঠু খন্দকারকে গুরুতর জখম করে। এই ঘটনায় মিরাজ শিকদারের পিতা আব্দুস সালাম সিকদার বাদী হয়ে রবিবার পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় কাউখালী থানা পুলিশ ফলইবুনিয়া গ্রাম থেকে বেবী খাতুন (৩৫), ইভা খাতুন ( ৪৯), হাসিনা খাতুন ( ৩২) নামে ০৩ জনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
পিরোজপুর সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত মেজর আশরাফুল ইসলাম আহত মিরাজ শিকদার এর বাড়ি গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, সেনা সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :