নেত্রকোনায় শীতর্তদের মাঝে পৌর বিএনপির নেতা শামীম খান ও আঃসালামের কম্বল বিতরণ | Daily AjKaler Kontho

নেত্রকোনায় শীতর্তদের মাঝে পৌর বিএনপির নেতা শামীম খান ও আঃসালামের কম্বল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
নেত্রকোনায় শীতর্তদের মাঝে পৌর বিএনপির নেতা শামীম খান ও আঃসালামের কম্বল বিতরণ

সুশীলআচার্য্য, নেত্রকোনাজেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা শহরের পৌর ৭ নং ওয়ার্ডে এলাহী নেওয়াজ রোডে কাটলী।

এলাকায় শতাধিক শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।কম্বল দাতা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো, কামরুল হক , বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি রাজু আহমেদ, বিএনপি নেতা এডভোকেট রুকন উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , সাংবাদিক ও কবি সৈয়দ সময়, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইদ্রিস আলী , সাবেক পৌর কাউন্সিলর মালা বেগম প্রমুখ।এ সময় প্রধান অতিথি কামরুল হক বলেন , সমাজের প্রত্যেক স্বচ্ছল লোকদের অসহায় শীতার্থদের পাশে দাঁড়িনো উচিত।

পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, কম্বল দাতা সালেহ আহমেদ খান শামীম জানান , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি।প্রতিবেশী ভাই বোনদের যে কোন বিপদ আপদ বা প্রয়োজনে তাদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন । জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ, সালাম সকল কে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।