নওগাঁয় ৩২বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি নারী গ্রেফতার | Daily AjKaler Kontho

নওগাঁয় ৩২বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি নারী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন
নওগাঁয় ৩২বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি নারী গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় ৩২ বোতল ফেনসিডিলসহ শ্রীমতী অর্চনা প্রসাদ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ আব্দুল মান্নান। গ্রেফতারকৃত অর্চনা প্রসাদ সদর উপজেলার চকদেব নুনিয়া পাড়া মহল্লার বাসিন্দা মৃত লিপু প্রসাদের স্ত্রী।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, অর্চনা প্রসাদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার নিজ বাসা থেকেই তিনি মাদক বিক্রি করতেন। নওগাঁ সদর থানায় তার নামে ৫ টি মাদক মামলাও রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩২ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওসি আব্দুল মান্নান আরও জানান, গ্রেফতারের পর তার বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

 

.