নোয়াখালীর কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি | Daily AjKaler Kontho

নোয়াখালীর কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৪, ৩:১০ অপরাহ্ন
নোয়াখালীর কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি

নোয়াখালী জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের রাজনীতিকে পূর্ণরগঠনে নতুন কমিটির ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি করা হয়েছে ইমরান খান সনিকে।

কেন্দ্রীয় জাতীয়বাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত কমিটিতে সালাউদ্দিন আহমেদকে সভাপতি মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক ও ইমরান খান সনিকে সহ-সভাপতি করে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন গত মঙ্গলবার ২৪ শে ডিসেম্বর।

এদিকে, সংগঠনের শীর্ষ নেতারা বলেন ত্যাগী রাজপথের লড়াকু সৈনিক ইমরান খান সনি শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে আন্দোলন-সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছে, বিপদের সময় দলকে ছেড়ে যায়নি, ইতিবাচক ভাবমূর্তির অধিকারী এবং শিক্ষাগত যোগ্যতা সহ সব দিক থেকেই সে যোগ্য।

ছাত্র রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা নোয়াখালীর বেগমগঞ্জ শরিফপুরের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। অপর দিকে ইমরান খান সনি কে সহ-সভাপতি করায় ছাত্রদল সহ কেন্দ্রীয় দলীয় হাই কমান্ডের নেতৃবৃন্দ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নোয়াখালীবাসী।