পালিত হচ্ছে খেপুপাড়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুর্নিমিলনী অনুষ্ঠান | Daily AjKaler Kontho

পালিত হচ্ছে খেপুপাড়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুর্নিমিলনী অনুষ্ঠান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৪, ১:৫৫ অপরাহ্ন
পালিত হচ্ছে খেপুপাড়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুর্নিমিলনী অনুষ্ঠান

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো পালিত হচ্ছে খেপুপাড়া সরকারী মাধ্যমকি বিদ্যালয়ের পুর্নিমিলনী অনুষ্ঠান।

আজ শনিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।এখানে ছিল, এখানে আছে, এখানে আমাদের ঋণ তোমাদেরই কাছে, প্রতিপাদ্য বিষয় নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় পুরনো বন্ধু পেয়ে নাচে গানে মেতে ওঠে প্রাক্তন শিক্ষার্থীরা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ১ম পুর্নমিলনী উদযাপন পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

১ম পুর্নমিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান ও সদস্য সচিব রেজাউল করিম বাবলাসহ উদযাপন পর্ষদের সদস্যরা। এ পুর্নমিলনীতে বিভিন্ন ব্যাচের প্রায় ১২০০ প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনভর বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, বৃক্ষ রোপন, স্মৃতিচারন অনুষ্ঠান, অ্যালমানাই গঠন, ফানুস উৎসব, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।

ঢাকা ও খুলনা থেকে আগত আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা এবং রেফেলড্র সহ নানা আয়োজনে ১ম পুর্নমিলনী উদযাপন করবে শিক্ষার্থীরা। সবাই মিলে এই এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যেই এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আহবায়ক আব্দুল মান্নান।