গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ন
গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় গোপালগঞ্জ সদর উপজেলার সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। তিনি গত ১৯শে ডিসেম্বর সদর উপজেলার দায়িত্ব গ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি,দৈনিক কালবেলা ও বিজয় টিভির জেলা প্রতিনিধি মো: জুবায়ের হোসেন, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলামসহ অন্যান্য সংগঠনের সাংবাদিক বৃন্দ।

মত বিনিময়কালে নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের কোন দ্বিমত থাকবে না। আমি গোপালগঞ্জে এসেছি উন্নয়ন করতে, আর আমার এই উন্নয়নে সহযোগী হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন আপনারা। তিনি আরো বলেন কোথাও কোনো সমস্যা দেখলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে সমাধানের পথ বের করবেন।