৪ টাকার কেজি আলু ৮ টাকা ধার্য করাকে কেন্দ্র করে কৃষকদের প্রতিবাদ সভা | Daily AjKaler Kontho

৪ টাকার কেজি আলু ৮ টাকা ধার্য করাকে কেন্দ্র করে কৃষকদের প্রতিবাদ সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ৬:০৪ অপরাহ্ন
৪ টাকার কেজি আলু ৮ টাকা ধার্য করাকে কেন্দ্র করে কৃষকদের প্রতিবাদ সভা

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার তানোর উপজেলার হিমাগার গুলোর সিন্ডিকেট কারনে এবছর রাতারাতি দাম বাড়িয়ে কৃষক সাথে আলোচনা না করে কোল্ডস্টোরেজ মালিকরা আলুর কেজি প্রতি দর ডাবল করেছেন।

আজ ২৬ ডিসেম্বর তানোর গোল্লা পাড়া মাঠ এক বিশাল প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হচ্ছে।

এতে উপস্থিত হন তানোর উপজেলার প্রায় কৃষক। তাদের দাবি কৃষকদের সঙ্গে মতবিনিময় না করে কোল্ডস্টোরেজ মালিকরা আলুর কেজি প্রতি দর বৃদ্ধি করে। আগের যেখানে বস্তা প্রতি কৃষকদের ৩২০ টাকা হিমাগার খরচ গুনতে হতো।

এখন দাম বাড়ালে গুনতে হবে ৬৪০ টাকা বস্তা। তাই প্রত্যেক কৃষক স্লোগান কম মূল্যে আলু সংরক্ষণ করি,সুখি সমৃদ্ধ দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী তানোরে আলুর কোল্ড স্টোরেজের ভাড়া ৪ থেকে ৮ টাকা করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত।