নলছিটিতে সিদ্ধকাঠী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন আক্তার কে গ্রেফতার | Daily AjKaler Kontho

নলছিটিতে সিদ্ধকাঠী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন আক্তার কে গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:৩২ অপরাহ্ন
নলছিটিতে সিদ্ধকাঠী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন আক্তার কে গ্রেফতার

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠি নলছিটি উপজেলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজী (৪০) হত্যা মামলায় সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

( আজ ২৩ ডিসেম্বর সোমবার) দুপুরে আদালতে হাজির হলে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোঃ রুবেল শেখ তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও এনামুল হাসান।

মামলার বাদী ফয়সাল হোসেন কাজী বলেন,অভিযুক্ত চেয়ারম্যান উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন।পরে তার জামিন বাতিলের জন্য হাইকোর্টের আপিল বিভাগে আবেদন করলে তার জামিন বাতিল হয়ে যায়।আজ পুনরায় আদালতে হাজির হয়ে জামিন চান চেয়ারম্যান জেসমিন আক্তার কাজী।

জামিন না দিয়ে তাকে পুনরায় জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।গত (৭ জানুয়ারি) রাত ১০ টায় নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের হাতে নিহত হন ফুয়াদ কাজী।

আজ সোমবার ( ৮ জানুয়ারি) রাতে নিহতের বড় ভাই সৈয়দ ফয়সাল কাজী বাদী হয়ে নলছিটি থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। নিহত ফুয়াদ কাজী ওই গ্রামের সৈয়দ মকবুল হোসেন কাজীর ছেলে ও সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।