
মো: এমদাদ হোসেন (সন্দ্বীপ) : শ্লোগানকে ধারন করে চট্টগ্রামের সন্দ্বীপে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতির আয়োজনে গত শনিবার কবি আবদুল হাকিম অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমিতির গঠনতন্ত্র প্রকাশ সহ আগামী ২ বছরের জন্য সমিতির কমিটি গঠন করা হয়। এতে অধ্যাপক খালেদ মাহমুদ কে সভাপতি ও আজমত আলি বাহদুর কে সাধারন সম্পাদক করে মোট ২৫ সদস্য বিশিষ্ট সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতি’র কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক খালেদ মাহমুদ।
ব্যাংকার মোস্তফা হায়দার ও কাজী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহবাক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আজমত আলি বাহদুর, ব্যাংকার নাজিম উদ্দিন, শিক্ষক বাবু বিষ্ণুপদ রায়, মোঃ মিজানুর রহমান, নাজিম উদ্দীন, এ,কে,এম হুমায়ুন কবির চৌধুরী, মাস্টার আকবর হোসেন, ছাত্র নেতা রেজাউল করিম, সহ অনেকে।
৬০ মৌজা সন্দ্বীপবাসীর আইনসম্মত অধিকার এবং ১৯৫৪ সালের চট্টগ্রাম – নোয়াখালী জেলা সীমারেখা সন্দ্বীপবাসীর কাছে একমাত্র গ্রহনযোগ্য সীমারেখা বলে দাবী রাখেন বক্তারা। এবং এ দাবী বাস্তবায়নে সরকারের প্রতিও জোড় দাবীও জানান তাঁরা।
আপনার মতামত লিখুন :