বনানীর কে ব্লকে বস্তিতে আগুন | Daily AjKaler Kontho

বনানীর কে ব্লকে বস্তিতে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
বনানীর কে ব্লকে বস্তিতে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বনানীর বস্তিতে লাগা আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বারিধারা, তেজগাঁও, ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার পর ২২নং বস্তিতে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে, রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসার তৃতীয় তলায় রাত ৮টা ৩৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রওনা দেয়।

তিনি আরও বলেন, যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। পরে রাত ৯টা ৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সাড়ে ৯টায় আগুন নির্বাপণ করা হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।