রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড | Daily AjKaler Kontho

রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৪, ১:৪০ অপরাহ্ন
রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডি এ কে টেক্সটাইল নামক একটি তুলা ও সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কারখানার ভেতরে থাকা তুলা, বালি, বকরম, চক, সুতার বাঁধন ও মেশিনারিজ পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজ করার সময় হঠাৎ ফ্যাক্টরিতে থাকা লাইলিং মেশিন থেকে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে যায়।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে ভায়েলা এলাকার ডি এ কে নামক টেক্সটাইল মিলে আগুন লাগার সংবাদ পাই।

পরে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করি। ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও ঘটনাস্থলে আসে।