তোমার মতো একজন সৎ মানুষকে পেয়ে আমি গর্বিত: পলাশ | Daily AjKaler Kontho

তোমার মতো একজন সৎ মানুষকে পেয়ে আমি গর্বিত: পলাশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ন
তোমার মতো একজন সৎ মানুষকে পেয়ে আমি গর্বিত: পলাশ

সদ্যই পুত্র সন্তানের বাবা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গত ৩০ জুলাই পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন।

বিয়ের প্রায় এক বছরের মাথায় সন্তানের বাবা হয়েছেন এই দম্পতি। গত বছরের ৫ আগস্ট পারিবারিক আয়োজনে নাফিসাকে বিয়ে করেছিলেন পলাশ।

নিজেদের প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীর উদ্দেশে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেতা। শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে নাফিসা ও সন্তানের সঙ্গে ছবি প্রকাশ করে পলাশ লিখেছেন, দেখতে দেখতে একটা বছর কেটে গেলো। গত বছরের এই দিনে আমরা এক হয়েছি সারাটা জীবন একসাথে থাকার স্বপ্ন নিয়ে। আজও আমরা একসাথেই আছি, সাথে নতুন অতিথি! এর চেয়ে বড় উপহার একজন মানুষের জীবনে আর কি হতে পারে?

স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই অভিনেতা আরও লেখেন, এখনো মনে হয় আমি যেন ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছি। কি নিদারুণ যত্নে এই আমাকে, আমাদের সংসারকে আগলে রাখলে নাফিসা তুমি! আমার সকল অনিয়ম, অগোছালো সময়কে বিনাবাক্যে মেনে নিয়ে সব গুছিয়ে ফেললে তুমি। আমি সত্যিই গর্বিত তোমার মতো একজন সৎ মনের মানুষকে আমার জীবনে পেয়ে। কৃতজ্ঞ তোমার প্রতি। আমার আর আমাদের ছেলের পক্ষ থেকে ভালোবাসা রইলো প্রিয় ‘নাফু’। ৫ আগস্ট ২০২২ এই দিনটি সারাজীবন এর জন্য স্পেশাল হয়ে থাকবে আমার কাছে।

উল্লেখ্য, পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি একটি প্রতিষ্ঠানেও কর্মরত। আগে থেকেই দুজনের মধ্যে পারিবারিক পরিচয় ছিল। গত বছরের আগস্টে পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ। তবে বিয়ের বিষয়টি সামনে আসে গত বছরের ডিসেম্বরে।

পলাশকে সর্বশেষ দেখা গেছে গেলো ঈদুল আজহার দুটি নাটকে। এগুলো হলো ‘কিডনি’ ও ‘ফিমেল ৩’। দুটি কাজই ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় এখন পর্যন্ত শীর্ষে রয়েছে।