পটুয়াখালীর মহিপুর পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৩ | Daily AjKaler Kontho

পটুয়াখালীর মহিপুর পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ন
পটুয়াখালীর মহিপুর পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৩

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর মহিপুরে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে মহিপুর থানা এলাকার পুরান মহিপুর থেকে তাদেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইমরান (২৬), আসাব (৩০), সিহাব (২৮), এরা সকলেই কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে আটককৃতরা মহিপুর থানা এলাকায় মাদকের মূল হোতা হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে মহিপুর থানার পুরান মহিপুর এলাকার মশিউর রহমানের নিজ বসত বাড়ির আঙ্গিনা থেকে তাদেও গ্রেপ্তার করা হয়। এসময় মশিউর রহমান নামের অপর এক মাদককারবারী জানালা দিয়ে পালিয়ে যায়। তারা উভয়ই একাধিক মাদক মামলার আসামী।

এসময় তাদের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, তারা উভয়ই একাধিক মাদক মামলার আসামী।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেও গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।