
ঝালকাঠির নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটির কুশংগল ইউনিয়নের সেওতা গ্রামে গাছ কাটতে গিয়ে এক দিনমজুরের মৃ-ত্যু হয়েছে।
নি-হত মোঃ জামাল হাওলাদার (৪৯) ওই গ্রামের মৃ-ত মেনাজ হাওলাদারের পুত্র। স্থানীয় ইউপি সদস্য মোঃ কামাল হোসেন মৃধা জানান, মৃত জামাল হাওলাদার পেশায় একজন ক্ষুদ্র গাছ ব্যবসায়ী।
গত মঙ্গলবার দুপুরে একটি ক্রয়কৃত গাছ কাটার সময়ে উপর থেকে বিশাল আকৃতির একটি ডাল তার শরীরের ওপর পড়ে। এতে সে গুরুত্বর আহত হয়ে অজ্ঞান হয়ে যান।
পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে পূর্ণ সুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করেন।
আজ বুধবার সকালে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালামের নেতৃত্বে পুলিশেরে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আপনার মতামত লিখুন :