আইনজীবী হত্যা: ২০ জনকে আটক করেছে যৌথবাহিনী | Daily AjKaler Kontho

আইনজীবী হত্যা: ২০ জনকে আটক করেছে যৌথবাহিনী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
আইনজীবী হত্যা: ২০ জনকে আটক করেছে যৌথবাহিনী

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত অন্তত ২০ জনকে আটক করেছে যৌথবাহিনী। কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার বিকালে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, হাজারী গলি এলাকা অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের আটক করেছে।

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে তার সমর্থক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংর্ঘষের ঘটনা ঘটে। এক পর্যায়ে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে একটি গলির মধ্যে নিয়ে কুপিয়ে হ-ত্যা করা হয় বলে অভিযোগ করা হচ্ছে।

এদিকে দিনভর সংঘর্ষের ঘটনায় রাত ১০টার পর থেকে নগরজুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। তবে রাতে আইনজীবী সাইফুল ইসলাম হ-ত্যার বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ।

এদিকে আজ বুধবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর চট্টগ্রাম আদালতের জামিন শুনানির কথা থাকলেও তরুণ আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি।