যাত্রাবাড়ী এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন | Daily AjKaler Kontho

যাত্রাবাড়ী এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৪, ৫:১৩ অপরাহ্ন
যাত্রাবাড়ী এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।