যাত্রাবাড়ী ভিশন বাংলাদেশ এর নব-নির্বাচিত কমিটি | Daily AjKaler Kontho

যাত্রাবাড়ী ভিশন বাংলাদেশ এর নব-নির্বাচিত কমিটি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
যাত্রাবাড়ী ভিশন বাংলাদেশ এর  নব-নির্বাচিত কমিটি

নিজস্ব প্রতিনিধি  : গত ২২/১১/২০২৪ তারিখে যাত্রাবাড়ী তে ভিশন বাংলাদেশ এর নির্বাচনি অফিসে প্রথম দ্বিবার্ষিক নির্বাচন-২০২৪ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ।

ভিশন বাংলাদেশ একটি অরাজনৈতিক সমাজ সেবা সংগঠন।২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত “ভিশন বাংলাদেশ”, নিজস্ব অর্থায়নে সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা পঞ্চাশের অধিক।

২০২৪ নির্বাচনে নব নির্বাচিত কমিটি বিন্যাস দেয়া হল:

সভাপতি: সফিক উল্যাহ মানিক, সিনিয়র সহ-সভাপতি : হুমায়ূন কবির, সহ-সভাপতি : মিজানুর রহমান রনি, সাধারন সম্পাদক: মিরাজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক: এ এইচ জাহিদুর রহমান নিশু, সাংগঠনিক সম্পাদক: রেজাউর রহমান রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক: রাজীবুল হক জন, কোষাধক্ষ্য: মশিউর রহমান রাজিব, দপ্তর সম্পাদক: সঞ্জয় চন্দ্র দাস হরি, নির্বাহী সদস্য ১: মোঃ বিল্লাল হোসেন সিকদার, নির্বাহী সদস্য ২: মোঃ সেলিম হোসেন সোহেল, নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাচ্ছি।

আগামী ২৮/১১/২০২৪ তারিখ রোজ বৃহস্পতিবার রাত ৯:০০ টায় যাত্রাবাড়ী নির্বাচনী পরিচালনা কার্যালয়ে নব নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্ব হস্তান্তর করা হবে। এই উপলক্ষে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। ভিশন বাংলাদেশ এর সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য নিমন্ত্রণ জানানো হচ্ছে।

সৈয়দ ফয়সাল আহমেদ প্রধান নির্বাচন পরিচালনা কমিটি।