আগামিকাল গ্যাস থাকবে না যেসব এলাকায় | Daily AjKaler Kontho

আগামিকাল গ্যাস থাকবে না যেসব এলাকায়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
আগামিকাল গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজকালের কন্ঠ ডেস্ক : দেশের বিভিন্ন এলাকায় রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ শনিবার (২৩ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর বা মেরামত কাজের জন্য সিদ্ধিরগঞ্জ, গোদনাইল, লাকিবাজার, বৌবাজার, জালকুড়ি, রঘুনাথপুর, মাহমুদপুর তাইজউদ্দিমার্কেট, সোনামিয়া মার্কেট (আদমজী), দেলপাড়া, নারায়ণগঞ্জ শহর, প্রাইম টেক্সটাইল এলাকা, দক্ষিণ সস্তাপুর, নিশ্চিন্তপুর ঋষিপাড়া।

পাগলা শাহি মহল্লা, নয়ামাটি, পিলকুনি মোড় ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের রোববার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।