নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায়, আঃলীগ নেতা আটক | Daily AjKaler Kontho

নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায়, আঃলীগ নেতা আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৪, ১২:০২ অপরাহ্ন
নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায়, আঃলীগ নেতা আটক

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃবিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুররের মামলায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়য়ক সম্পাদক মোঃসালেকুর হাসান লেলিন( ৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

মো. সালেকুল হাসান লেলিন পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের আল মবিন রোডের মৃত. ডা. বদরুদ্দীন আহমেদের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে রবিবার রাতে পৌরশহরের আল মবিন রোডে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ, মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালানো হয়। পরে রেলস্টেশনের কাছে থাকা পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালায় অর্ধশত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী।

এসময় বিএনপি নেতা নিজের ঘরের ভেতর অবস্থান করছিলেন। হামলাকারীরা রামদা-চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই বিএনপি নেতার ঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত করে। তবে ভেতরে ঢুকতে না পেরে তারা এক পর্যায়ে চলে যায়।

এ ঘটনায় সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মোহনগঞ্জ থানার এসআই কানাই লাল চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, (সোমবার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।