
আজকালের কন্ঠ ডেস্ক : পঞ্চগড় চিনিকল পরিদর্শনে এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন-যত দ্রুত সম্ভব আমরা পঞ্চগড়ের বন্ধ চিনিকল চালু করার চেষ্টা করছি। সেই জন্যই আসা। আমরা কাজ শুরু করে দিয়েছি।আপনারা বিশ্বাস রাখেন যত দ্রুত সম্ভব আমরা বন্ধ চিনিকল চালু করবো।
গত শনিবার (১৬ নভেম্বর) বিকালে পঞ্চগড়ে বন্ধ চিনিকল পরিদর্শন শেষে, মিল মাঠে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন,আমরা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে মানুষের উন্নতির জন্য চেষ্টা করছি।এই চেষ্টা করতে কিন্তু এখানে আসা। এই উত্তর বাংলায় যেন একটা কাজের পরিবেশ তৈরি হয়।
জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম,কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,বাংলাদেশ জামায়াতে আমির পঞ্চগড় জেলা শাখা মাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন,সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম,জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আদম সুফি প্রমূখ।
আপনার মতামত লিখুন :