তারুণ্য নির্ভর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সাতক্ষীরায় মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

তারুণ্য নির্ভর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সাতক্ষীরায় মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন
তারুণ্য নির্ভর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সাতক্ষীরায় মতবিনিময় সভা

মিলন বিশ্বাস (সাতক্ষীরা প্রতিনিধি): তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে জেলা তথ্য অফিসের আয়োজনে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪নভেম্বর) সকালে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে অধ্যক্ষ ড. মুহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ৫২’র ভাষা আন্দোলনের কারণে আজ আমরা বাংলায় কথা বলছি। ৭১এর মুক্তিযুদ্ধ এবং জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের স্বাধীনতা তরুণদের হাত ধরেই এসেছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলোনা তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। সাথে তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে। তরুণদের শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে।

আরও বলেন, দূর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সকল ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের হাত ধরেই জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে যেন বৈষম্য ও স্বৈরশাসন তৈরি না হয়। তরুণদের সকল ক্ষেত্রে প্রাধান্য দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।