
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : কুয়াকাটায় ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও নিরাপত্তার মধ্যদিয়ে উৎযাপিত হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ওইতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান গঙ্গাস্নান ও শ্রী কৃঞ্চের রাস লীলা উৎসব। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে পূণ্যার্থী ও দর্শনার্থীরা আসতে থাকবে সমুদ্র সৈকত কুয়াকাটায়।
শুক্রবার (১৫ নভেম্বর) সারা দিন ও রাতে পূণ্যার্থী ও দর্শনার্থীরা আসবেন এখানে এবং পূর্ণীমার লগ্ন অনুযায়ী শনিবার সকালে গঙ্গাস্নান শুরু হবে এবং হাজার হাজার পূন্যার্থীরা উলু ধ্বনি দিতে দিতে সমুদ্রে গঙ্গাস্নানে ঝাঁপিয়ে পড়বেন। সমুদ্রে স্নান শেরে শ্রী শ্রী রাধা কৃঞ্চের যূগল দর্শন শেষে বিভিন্ন এলাকা থেকে আগত পূণ্যার্থী ও দর্শনার্থীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন।
এ বছর আবহাওয়া ও যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় রাস মেলা উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক পূন্যার্থী ও দর্শনার্থীর সমাগম হতে পারে বলে জানিয়েছেন রাস উদ্যাপন কমিটি ও স্থানীয়রা। তবে শ্রী শ্রী রাধা কৃঞ্চ মন্দির কমিটি জানিয়েছেন শুক্রবার দিনগত রাতে পূর্ণিমার শুরু থেকে লগ্ন থাকাকালীন পর্যন্ত মন্দিরে শ্রী শ্রী রাধা কৃঞ্চের নাম কির্তন উৎসব চলবে।
রাস মেলাকে কেন্দ্র করে কুয়াকাটাকে সাজান হচ্ছে নতুন সাজে। শ্রী শ্রী রাধা কৃঞ্চের যূগল প্রতিমাগুলো রং তুলি দিয়ে সাজান হচ্ছে মনের মাধুরী দিয়ে।তাই সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের সভা কক্ষে রাস মেলা ও রাস পূর্ণিমা উদ্যাপন উপলক্ষে কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, কলাপাড়া সেনা ক্যাম্প কমান্ডার শাবাব ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার সহ রাস উদ্যাপন কমিটি এবং প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উদ্যাপন কমিটি জানান, ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে রাস মেলায় আগত পূণ্যার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসনের দিক থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছেন। বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট এর মাধ্যমে পূন্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজর রাখা হবে বলে মহিপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে।
কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃঞ্চ মন্দিরের সাধারণ সম্পাদক ও পুরোহিত নিহার রঞ্জন বলেন, নাম কির্তনের পাশাপাশি কুয়াকাটয় আগত পর্যটক দর্শনার্থীদের বিনোদনের জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিল্পিগোষ্ঠির মাধ্যমে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে।

আপনার মতামত লিখুন :