সাতক্ষীরা প্রেস উদ্যানে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন | Daily AjKaler Kontho

সাতক্ষীরা প্রেস উদ্যানে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন
সাতক্ষীরা প্রেস উদ্যানে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

মিলন বিশ্বাস (সাতক্ষীরা প্রতিনিধি): ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) হেমন্তের আলো ঝলমলে সকালে সাতক্ষীরা শহরের বুক চিরে প্রবাহিত প্রাণসায়র খালের পূর্বপাশে “প্রেস উদ্যান” আমের চারা রোপণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

নান্দনিক এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নাগরিক নেতা প্রফেসর আব্দুল হামিদ, শিক্ষাবিদ প্রফেসর পবিত্র মোহন দাশ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মুনিরউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, সাহিত্যিক সুদয় কুমার মন্ডল, লেখক মনিরুজ্জামান মুন্না, বিশিষ্ট সাংবাদিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলা ও সমকালের এম কামরুজ্জামান, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, বাংলাভিশনের আসাদুজ্জামান, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, দেশ টিভি, বিডি নিউজের শরীফুল্লাহ কায়সার সুমন, বৈশাখী টিভির শামীম পারভেজ, চ্যানেল টুয়েন্টি ফোরের আমিনা বিলকিস ময়না, বণিক বার্তার গোলাম সরোয়ার, সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু, বাংলা নিউজ টুয়েন্টি ফোরের শেখ তানজির আহমেদ, এসএ টিভির শাহিন গোলদার, মহিদার রহমান, দৈনিক পত্রদূত এর বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, মোঃ হোসেন আলী, মোঃ ইব্রাহীম খলিল, রেজাউল করিম, নাজমুস শাহাদাত জাকির, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সেলিম হোসেন, রেজাউল ইসলাম, মাহিদা মিজান, নাজমুল আলম মুন্নাসহ শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিক ও সুধীজন। এছাড়া শতাধিক স্বেচ্ছাসেবক এ কর্মসূচিতে অংশ নেয়।

কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, জন্ম থেকে আমরা প্রকৃতির কোলেই বেড়ে উঠি। প্রকৃতি না বাঁচলে আমরা বাঁচবো না। প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। প্রকৃতির মাঝেই জীবনের অস্তিত্ব। চ্যানেল আই- প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি স্মৃতির স্মারক হয়ে থাকবে।