গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন | Daily AjKaler Kontho

গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুন : জাতীয় সমবায় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ হলরুমে সমবায় কর্মকর্তা আফসানা সাখীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান।

বিশেষ অতিথি ছিলেন মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির।

বক্তব্য রাখেন গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন, জেভি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান সহ অন্যান্যরা। শেষে সেরা সমবায়ীদের মাঝে ক্রেষ্ট বিতরন করা হয়।