বেগমগঞ্জে ৮০ বোতল বিদেশি মদসহ মাদককারবারি গ্রেপ্তার | Daily AjKaler Kontho

বেগমগঞ্জে ৮০ বোতল বিদেশি মদসহ মাদককারবারি গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন
বেগমগঞ্জে ৮০ বোতল বিদেশি মদসহ মাদককারবারি গ্রেপ্তার

আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৮০ বোতল বিদেশি মদসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর মোহাম্মদ (৫০) উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইছচরা গ্রামের সকিনার বাপের বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে ।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ওসি-ডিবি) আশরাফ উদ্দিন জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় নাজমা ভিলা নামে একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে চোরাই পথ দিয়ে আসা বিদেশি ব্যান্ডের ৮০ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি নুর উদ্দিনকে গ্রেপ্তার করে। আটককৃত মদের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।