
আবু রায়হান আলী ,উলিপুর কুড়িগ্রাম : উলিপুরে ৭ নং ওয়ার্ড তেঁতুলতলা বাজারের ২০০গজ পশ্চিমে পোদ্দার ,পাড়া রাইস মিলের বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ দেখাতে পায় আগুন ,পরেআগুন দেখতে পায়ে ঐ এলাকার লাবিব নামের ছেলে , এলাকাবাসী দের উদ্দেশ্য করে আগুন, আগুন বলে চিৎকার করলে ছূটে আসে এলাকার অধিকাংশ লোকজন , ঘটনা স্থলে উপস্থিত থাকা রমজান আলী আগুন দেখে তৎক্ষণাৎ উলিপুর ফায়ার সার্ভিস স্টেশন এ ফোন দেয়,
ঘটনাটি ঘটে ২৫ (শুক্রবার) বিকাল ৫ টায় বৈদ্যুতিক খুঁটিটি ছিল কাঠের,আগুনে পুড়ে যায় খুটিটির বাম পার্শের বৈদ্যুতিক ক্যাবল সংযুক্ত থাকা টানা,
এলাকাবাসীরা অনেকেই অভিযোগ করে বলেন যে প্রতি নিয়ত ওখানে আগুন দেখা যায়, কখন যে বড় ধরনের দুর্ঘটনা ঘটেবে তা কেউ বলতে পারবে না। আমরা এলাকাবাসীপল্লী বিদ্যুতে বারবার অভিযোগ করেও খুঁটিটি বদলাতে বললেও কর্তৃপক্ষ বিষয়টি আমলে আনেনি।
উলিপুর উপজেলার ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্বাস আলী বলেন আমরা খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তিনি বলেন বৈদ্যুতিক খুঁটিটি কাঠের হওয়ায় খুটির সঙ্গে কলার গাছ থাকায় লাইনে ফায়ারিং এর মাধ্যমে আগুনে প্রভাব ঘটে। কোন ক্ষয়ক্ষতি হয়নি ।
আপনার মতামত লিখুন :