বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নে ক্ষতিগ্রস্থ  এলাকায় এলজিইডির পরিদর্শন টিম | Daily AjKaler Kontho

বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নে ক্ষতিগ্রস্থ  এলাকায় এলজিইডির পরিদর্শন টিম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন
বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নে ক্ষতিগ্রস্থ  এলাকায় এলজিইডির পরিদর্শন টিম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান ও চর ব্যারেড নদীতে ব্রীজের প্রস্তাবনা সহ বেরী বাঁধ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির কর্মকতারা। মঙ্গলবার (২২ অক্টোবর) দিন ব্যাপি এসব প্রকল্প পরিদর্শন করেন জেলা সহকারী প্রকৌশলী মোঃ ইউনুস, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন ও উপ সহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস।
 প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, উপজেলার ১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১২০ কিলোমিটার কাচা সড়ক গুলোর মধ্যে ইতিপূর্বে ১০ টি প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে যা বাস্তবায়নের পথে। ১০ কিলোমিটার বেরিবাঁধের ক্ষতিগ্রস্ত রাস্তা কিছু দিনের মধ্যে মেরামত করা হবে এবং সাড়ে ৬ কিলোমিটার রাস্তা পাকা হয়েছে বাকি সবটুকু রাস্তা পর্যায়ক্রমে করা হবে।
বাউফলের বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চন্দ্রদ্বীপের ৫৬বর্গ কিলোমিটার এলাকায় বসতি ২৬ হাজার লোকজনের যাতায়াত ব্যাবস্থা খুবই নাজুক। এ সময় তিনি চর মিয়াজান টু চর ব্যারেট খালের উপর সংযোগ সেতু নির্মাণের প্রস্তাবনা ব্যাক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমামায়ন কবির, উপজেলা শ্রমিকদল সভাপতি মো. হাচান মাহমুদ মন্জু, চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল বাসার, উপজেলা শ্রমিকদলের যুগ্ন আহ্বায়ক মো. হাচান মল্লিক, মো. রিপন প্রমূখ।