
মিলন বিশ্বাস সাতক্ষীরা প্রতিনিধি : চোরাপথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার(১৭ অক্টোবর) বেলা ১২টায় কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক শ্রী সহাদেব মন্ডল(৩২) বরিশাল জেলার উজিরপুর এলাকার মৃত চিত্র মন্ডলের ছেলে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি অধিনায়ক আরও জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ওই ব্যক্তি কাকডাঙ্গা সীমান্তে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমানা পিলার ১৩/৩ এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে সহাদেব মন্ডলকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :