নেত্রকোনায় মৎস্যজীবি লীগ ও সেচ্ছাসেবক লীগের ২ নেতা আটক | Daily AjKaler Kontho

নেত্রকোনায় মৎস্যজীবি লীগ ও সেচ্ছাসেবক লীগের ২ নেতা আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
নেত্রকোনায় মৎস্যজীবি লীগ ও সেচ্ছাসেবক লীগের ২ নেতা আটক

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি:- নেত্রকোনা জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক একেএম মাজহারুল ইসলাম কিরণ ও সেচ্ছাসেবক লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিকেআটক করছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।

গত বুধবার ( ০২ অক্টোবর) সন্ধ্যার দিকে একেএম মাজহারুল ইসলাম কিরণ কে পৌরশহরের আনন্দবাজার ও শফিকুল ইসলাম শফিক কে রাজুর বাজার থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) আসামীদ্বয়কে নেত্রকোণা মডেল থানায় দায়ের করা নাশকতাসহ বিস্ফোরক আইনের দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দায়ের করা মামলাগুলোর বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া। এই মামলায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন এবং নেত্রকোণা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথকস্থান থেকে আসামীদের আটক করা হয়। পরে নাশকতাসহ বিস্ফোরক আইনে দায়ের দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে নেত্রকোণা বিচারিক আদালতে ৫ দিনের পুলিশী হেফাজত ( রিমান্ড) চেয়ে সোপর্দ করা হবে।