
মিলন বিশ্বাস (সাতক্ষীরা প্রতিনিধি): সাতক্ষীরা কলারোয়া কাকডাঙ্গা সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময়
মোঃ মানিক উদ্দিন (৩৪) নামে এক বাংলাদেশি নাগরিক আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১:৩০ ঘটিকায় কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
তিনি বলেন, ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ কাকডাঙ্গা বিওপির নায়েক হরমুজের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস ৭ আরবি এর নিকট দিয়ে ২৯ সেপ্টেম্বর বেলা ১১:৩০ টার দিকে কাকডাঙ্গা সিমান্ত এলাকার সোনাই নদী পাড় হয়ে অবৈধভাবে বাংলাদেশে আগমনকালে চট্টগ্রাম জেলার নানুপুর, গামরিয়াতলা গ্রামের মোঃ মানিক উদ্দিনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির স্থায়ী ঠিকানার স্থানীয় মেম্বার ও এলাকা গন্যমান্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে উক্ত ঠিকানার স্থায়ী বাসিন্দা, গত মে ২০২৪ তারিখ বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
আটককৃত বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :