নেত্রকোনার কেন্দুয়ায় ছেলের বৌভাতের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃ'ত্যু | Daily AjKaler Kontho

নেত্রকোনার কেন্দুয়ায় ছেলের বৌভাতের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃ’ত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১:১৬ অপরাহ্ন
নেত্রকোনার কেন্দুয়ায় ছেলের বৌভাতের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ছেলের বৌভাতের অনুষ্ঠানে লাকড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান।

নিহত বিশ্বনাথ খাঁ (৬৫) ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিশ্বনাথের ছেলে রহমত উল্লাহ বিয়ে করেন। শনিবার ছিল বাড়িতে বৌভাত।

সকাল থেকেই রান্নার কাজ চলছিল। দুপুরের দিকে রান্নার লাকড়ি আনতে গোয়াল ঘরে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বিশ্বনাথ খাঁ। পরিবারের লোকজন তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মিজানুর বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।