অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে এক বাংলাদেশি আটক | Daily AjKaler Kontho

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে এক বাংলাদেশি আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে এক বাংলাদেশি আটক

মিলন বিশ্বাস (সাতক্ষীরা প্রতিনিধি): সাতক্ষীরা কলারোয়া কাকডাঙ্গা সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় মোঃ মাছুম বিল্লাহ (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার রাত সাড়ে ১১ টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কাকডাঙ্গা সিমান্ত এলাকার সোনাই নদী পাড় হয়ে অবৈধভাবে বাংলাদেশে আগমনকালে যশোর জেলার কেশবপুর থানার সাবদীয়া গ্রামের মোঃ জবেদ আলী ছেলে মোঃ মাছুম বিল্লাহ কে আটক করা হয়।

তিনি বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে সাতক্ষীরা কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।