লালমনিরহাট জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের কিট প্যারেড অনুষ্ঠিতহয় | Daily AjKaler Kontho

লালমনিরহাট জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের কিট প্যারেড অনুষ্ঠিতহয়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৪, ৪:১৪ অপরাহ্ন
লালমনিরহাট জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের কিট প্যারেড অনুষ্ঠিতহয়

মোঃ জাহেদুল ইসলাম রতন, লালমনিরহাট : জানাযায় রবিবার (২২) সেপ্টেম্বর লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে সকাল ৮:০০ ঘটিকায় কিট প্যারেড অনুষ্ঠিত হয়। এখানে জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের অংশ গ্রহণ করে। ওই অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার, জনাব মো: তরিকুল ইসলাম ।

উক্ত সময় পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে প্যারেডে অংশগ্রহণকারীদের কিট সামগ্রী পরিদর্শন করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে সমসাময়িক বিষয় সংক্রান্তে বক্তব্য প্রদান করেন।

উক্ত প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব এ কে এম ফজলুল হক, এ সার্কেল এছাড়াও আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক, মোহাম্মদ আলমগীর রহমান (ক্রাইম এন্ড অপস্) লালমনিরহাট,অফিসার ইনচার্জ, সদর, ডিবি, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআইসহ অন্যান্য পদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।