ঝালকাঠির কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হ'ত্যা, আহত-৩ | Daily AjKaler Kontho

ঝালকাঠির কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হ’ত্যা, আহত-৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হ’ত্যা, আহত-৩

কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সুলতান খান (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় আহত হয়েছে আরো ৩ জন। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুলতান খান জাঙ্গালিয়া এলাকার মৃত ওয়াজেদ আলি খানের ছেলে। এ ঘটনায় আফজাল হোসেন খান, হেলাল খান, হেলেনা বেগম নামের তিনজন আহত হয়েছেন।

নিহতের পুত্রবধু ফাতিমা ও রুমা বেগম বলেন, প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন তাদের জমি নিয়ে বিরোধ চলছিলো এবং আদালতে মামলাও চলমান আছে। শনিবার বেলা ১১ টার দিকে প্রতিপক্ষ বাচ্চু, জাকির, ইলিয়াস, শহিদ, মনির ,স্বপন সহ অনেকে মিলে বিরোধিয় জমিতে রোপণ করতে আসে।এ সময় তাদেরকে বাঁধা দিলে রুমার উপড় হামলা চালায় প্রতিপক্ষরা। রুমাকে তার শশুর সুলতান খান বাঁচাতে আসলে তাকে পিটিয়ে হত্যা করে এবং রুমা সহ তিনজনকে আহত করে প্রতিপক্ষরা। এরপর স্থানীয়রা নিহত সুলতান খান সহ আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

রাজাপুর উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সের কত্যর্বরত চিকিৎসক ডাঃ শাহেদ খান জানায়, সুলতান খান’কে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানায়,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।