
গৌরনদী প্রতিনিধি, এ,এস,মামুন : বরিশাল জেলার সৎ ও মানবিক অফিসার হিসাবে পরিচিত গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম। দীর্ঘ ২ বছর মানবিকতা, ন্যায়পরায়ণতা সততার সুনামের সাথে এসিল্যান্ড হিসাবে কর্মরত ছিলেন। তার পদন্নোতির সাথে সাথে সরকারি ভাবে স্কলারশিপ পেয়েছেন আগামী ১৬/০৯/২০২৪, ১ বছরের জন্য ইংল্যান্ডে যাবেন।
রবিবার ১ লা সেপ্টেম্বর ২০২৪ সকালে উপজেলা ভূমি অফিস থেকে বিদায়ী সংবধর্ণা ফেয়ারওয়েল প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান, বক্তব্য রাখেন বিদায়ী এসিল্যান্ড মোঃ রফিকুল ইসলাম, মৎস্য অফিসার আবল বাসার,গৌরনদী ভূমি অফিসের কানুনগো মোঃ সাহাব উদ্দিন সরদার,সার্ভয়ার মোঃ জিল্লুর রহমান,সার্ভয়ার মোঃ মুহাম্মদ সেরাজুল ইসলাম সহ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আপনার মতামত লিখুন :