
:: মহিউদ্দিন বাউফল ::
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে বাউফল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুবদলের আহবায়ক জসিম উদ্দিন এবং যুবদলের সদস্য সচিব বশির আহমেদ পঞ্চায়েত গণমাধ্যমকে জানিয়েছেন, বায়ান্নর ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখেনি তবে ২০২৪ এর মুক্তিযুদ্ধ দেখেছি এবং এর যুদ্ধে অংশগ্রহণ করেছি।
বাউফল উপজেলা যুবদলের সদস্য সচিব বশির আহমেদ আরো বলেন, গত ১৭ বছর জালেম অবৈধ সরকার খুনি হাসিনা দেশের হাজার হাজার নেতাকর্মী ও ছাত্র জনতা খুন, গুম রাহাজানি মামলা হামলার শিকার হয়েছেন এবং আমি সহ আমার নেতাকর্মী মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছি। এখন দেশ স্বাধীন হয়েছে, তাই বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে বলতে চাই আপনারা কারো উপর জুলুম অত্যাচার অবিচার এবং জায়গা দখল করলে এই দায়ভার বিএনপি তথা কোনো সংগঠন মেনে নিবে না এই দেশ আপনার আমার সাধারন জনতার মনে রাখবেন কোন অন্যায়কারী আমাদের লোক না।
নেতারা আরো বলেন, সাধারণ জনতা সহ কোন সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতন-নিপীড়ন অত্যাচার লুটপাট জ্বালাও পোড়াও করলে তাকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ সহ আইনের আওতায় আনা হবে। এই দেশ আপনার আমার সকলের এই বিজয় আমাদের সকলের। তাই দল মত নির্বিশেষে আমরা একে অপরের ভাই আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ি এবং একটি মডেল বাউফল গড়ি। মনে রাখবেন খুনি হাসিনার পতন কিভাবে হয়েছে ইতিহাস সাক্ষী, সর্বোপরি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত দিনে যে সকল নেতাকর্মী ছাত্র-জনতার শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করি।
আপনার মতামত লিখুন :