কোটা বহলের দাবীতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের বিক্ষোভ মিছিল | Daily AjKaler Kontho

কোটা বহলের দাবীতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের বিক্ষোভ মিছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
কোটা বহলের দাবীতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের বিক্ষোভ মিছিল

বরিশাল জেলা প্রতিনিধি : চাকুরিতে ৩০% কোটা বহলের দাবিতে নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নলছিটি বাসষ্ঠানের বিজয় উল্লাসের পাদদেশে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

ভায় বক্তব্য রাখেন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার শেখ হাবিবুর রহমান, ঝালকাঠি জেলা সাবেক ডিপুটি কমান্ডার আঃ কাদের মোল্লা, নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব হাজ্বী মোঃ শামীম হোসেন, সভায় আরো বক্তব্য রাখেন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও নলছিটি উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ লাইজুর রহমান রিয়াজ, উপজেলা যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এম আর কামরুল, উপজেলা যুগ্ম আহ্বায়ক সৈয়দ আঃ হালিম, পৌর আহ্বায়ক আজমল হোসেনের খান, দপদবিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ সেলিম সিকদার।

সভা সঞ্চালনা করেন কুলকাঠী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাসুম হোসেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।