Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৭, ২০২৪ , ৮:০০ অপরাহ্ণ

সুনামগঞ্জের তালিকাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

ওয়াহিদুর রহমান বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান চলাকালীন সময়ে এজাহারভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।

গ্রেফতারকৃত আসামিকে ৭(জুলাই)রোববার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।থানা মারফতে জানাযায়,৬(জুলাই)শনিবার গোপন সাংবাদের সূত্রধরে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টোর শামছুল আরোফীনের নেতৃত্বে ।

একদল পুলিশ উপজেলার আশারকান্দি ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছোটশেওড়া গ্রামের কাচা মিয়ার পুত্র ০৭(০৫)২৪ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী লেবু মিয়া(৫০)কে গ্রেফতার করতে সক্ষম হয় জগন্নাথপুর থানা-পুলিশ। গ্রেফতারকৃতকে রোববার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন