Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৭, ২০২৪ , ১২:৪২ অপরাহ্ণ

নৌকাডুবির ৪৪ ঘন্টা পর কলমাকান্দা থেকে মাদ্রাসা ছাত্রীর লা-শ উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে নৌকাডুবির ৪৪ ঘণ্টা পর নি-খোঁজ মাদ্রাসার ছাত্রীর লা-শ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।গত শনিবার সকাল ১০টার দিকে নদীর কলমাকান্দা উপজেলার শ্যামপুর এলাকা থেকে লা-শটি উদ্ধার করা হয় বলে জানান দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে নৌকাডুবির ঘটনায় সে নিখোঁজ হয়।নি-হত রেখা আক্তার (১৭) উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের মহরম আলীর মেয়ে। সে কেরনখলা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিসের মুহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীসহ ২০-২৫ যাত্রী নিয়ে একটি ছোট নৌকা কেরনখলা ফেরিঘাট থেকে খালিশাপাড়া ঘাটের দিকে যাচ্ছিল। কিছু দূর যেতেই নৌকাটি ডুবে যায়।এ সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মাদ্রাসা ছাত্রী রেখা নদীতে তলিয়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।

এরপর থেকে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দলের সদস্যরা নদীতে উদ্ধার তৎপরতা চালায়।নি-খোঁজের ৪৪ ঘণ্টা পর সকাল ১০টার দিকে নদীর কলমাকান্দা উপজেলার শ্যামপুর এলাকা থেকে রেখার লাশ উদ্ধার করা হয় বলে জানান মুহাম্মদ আলী।

প্রিন্ট করুন