Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৬, ২০২৪ , ৪:৩৭ অপরাহ্ণ

মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হাতের কবজি ফেলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন

লেখকঃ আজকালের কণ্ঠ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে এক যুবকের হাত কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন। স্থানীয় সুত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া কলেজ মাঠে খবির খানের ছেলে আকাশ খানের নেতৃত্বে পূর্বশত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত কর্তন করে বিপ্লব মৃধা ওরফে বিল্লুর। জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আকাশ খান ও বিপ্লব মৃধার মধ্যে এর আগেও মারামারি হয়, তখন মারাত্মক আহত হয় আকাশ খান তারই জেড়ে, শনিবার সকাল ১১ টায় আকাশ, সিফাত সরদার এর মাধ্যমে ডেকে নিয়ে বিপ্লব মৃধাকে চরমুগুরিয়া মহাবিদ্যালয় কলেজ মাঠে এনে কুপিয়ে তার কবজি বিচ্ছিন্ন করে নিয়ে যায়, এরপর স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসা দিয়ে, কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন।

এসময় আহত বিপ্লব এর স্ত্রী লাবণ্য আক্তার বলেন সিফাত আমার স্বামীকে ডেকে নিয়ে আকাশ খান, সাগর খান সহ আরো অনেকে কুপিয়ে আমার স্বামীর হাত বিছিন্ন করে, আমি এর সঠিক বিচার চাই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, পূর্ব শত্রুতার জেরে বিল্লু নামে এক যুবককে ডেকে নিয়ে তার প্রতিপক্ষ বিল্লুকে কুপিয়ে তার হাতের কবজি কেটে ফেলে, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি, এর সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনআনুগ গ্রহণ করব।

প্রিন্ট করুন